সর্বশেষ

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। ছবি: এএফপিজঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশ সফরে আপাতত না আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেলে আনুষ্ঠানিকভাবে এই সফর স্থগিতের কথা জানান।
সফর স্থগিতের ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। তিনি বলেছেন, ‘পুরো ব্যাপারটাই হতাশার। গত ছয় দিন ধরে ব্যাপারটা নিয়ে আমরা অনেক কাজ করেছি। বর্তমান পরিস্থিতিতে আপাতত এই সফর স্থগিত ঘোষণা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না।’
তিনি বলেন, ‘ছয় দিন আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তর (ডিএফএটি) আমাদের বাংলাদেশে অস্ট্রেলীয়দের সম্ভাব্য ঝুঁকির কথা জানায়। এর পর থেকেই আমরা ব্যাপারটা নিয়ে কাজ করেছি। পুরো বিষয়টি বোঝার চেষ্টা করেছি। আমাদের তিনজন কর্মকর্তা বাংলাদেশে গিয়ে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। সবকিছু বিচার-বিবেচনা করে আমরা আপাতত এই সফর স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’
সাদারল্যান্ড অবশ্য আশাবাদী ‘সুবিধাজনক সময়ে’ এই সফর আবার অনুষ্ঠিত হবে, ‘আমরা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করব। আমরা একসঙ্গে বসেই সিদ্ধান্ত নেব আবার কবে এই ক্রিকেট সিরিজের জন্য সময় বের করা যায়।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী এই সফর স্থগিতের জন্য বাংলাদেশ ক্রিকেট ও এ দেশের ক্রিকেট সমর্থকদের প্রতি নিজেদের সহানুভূতির কথা জানান, ‘আমরা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটপ্রেমীদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে এ ছাড়া আর আমাদের কিছুই করার ছিল না।
তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে সর্বাত্মক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তাদের সহযোগিতা ছিল অভূতপূর্ব।’
অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে বুধবারের মধ্যেই। অগ্রবর্তী দল হিসেবে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণে আসা তিন সদস্যের প্রতিনিধি দল কালই তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য বৈঠকে বসবে অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাব্যক্তিদের সঙ্গে।
গত শুক্রবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক দপ্তর (ডিএফএটি) সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রেলীয় নাগরিকদের জন্য বাংলাদেশকে ‘অনিরাপদ’ হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন আমলে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করে। অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে পা রাখার কথা ছিল গতকাল সোমবারই।
বুধবার বাংলাদেশ সফর করে যাওয়া প্রতিনিধি দল এই ডিএফএটির সঙ্গেও বৈঠকে মিলিত হবে। অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে ডিএফএটির সঙ্গে এই বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।
এই বছরই পাকিস্তান, ভারত ও দ​ক্ষিণ আফ্রিকার মতো তিনটি দল খেলে গেছে বাংলাদেশে। কোনো দলের সফরের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেনি। প্রশ্ন উঠল আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে। তবে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসই দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসার কারণ দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান।
গতকাল সোমবার রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঠানো অগ্রবর্তী নিরাপত্তা পর্যবেক্ষক দল দেশে ফিরে গেছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা পর্যবেক্ষক দলের। সে প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিদ্ধান্ত নিতে দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবনে নাজমুল হাসান সাংবাদিকদের বললেন, ‘দুই দিন লাগতে পারে পর্যবেক্ষক দলের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে। এরপর তারা সিদ্ধান্ত নেবে। তাদের সিদ্ধান্তের আগে কিছু বলতে পারছি না। তবে সিরিজ আয়োজনে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
বিসিবি সভাপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশে প্রায় চার স্তরের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে। এমন নিরাপত্তা আগে কোনো দলকেই দেওয়া হয়নি। এরপরও অস্ট্রেলিয়া যদি না আসে, ব্যাপারটা দুঃখজনকই হবে জানালেন নাজমুল, ‘সর্বোচ্চ নিরাপত্তার পরিকল্পনা তুলে ধরা হয়েছে তাদের সামনে। এর আগে কোনো দলকেই এমন নিরাপত্তা দেওয়া হয়নি। এরপরও যদি অস্ট্রেলিয়া না আসে, তা হবে ভীষণ দুঃখজনক।’
| Copyright © 2013 BD Online News 24