
লক্ষ্মীপুরের
রায়পুর পৌরসভার শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এভাবেই
কর্মীরা ব্যালটবাক্সে সিল মারা ব্যালট পেপার ভরছেন।

নারায়ণগঞ্জের তারাবতে একটি কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারছেন এক নির্বাচনী কর্মকর্তা।

নারায়ণগঞ্জের তারাবতে একটি কেন্দ্রে চলছে ভোট কারচুপি।

বগুড়া
শহরের ৮ নম্বর ওয়ার্ডের তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যালট পেপার
ছিনিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ সময় কেন্দ্রের
ভেতরে ককটেল পড়ে থাকতে দেখা যায়।

বিএনপি
ও আওয়ামী লীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর আজ সকালে কুয়াকাটা
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের
বহিরাঙ্গন।

ব্যালটবাক্স এলাকা ঘিরে চলছে সিল মারা। ছবিটি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা।

পটুয়াখালীর কুয়াকাটার ৮ নম্বর পাঞ্জুপাড়া ভোট কেন্দ্রে হামলা করে ব্যালটবাক্স ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

কুষ্টিয়ার
কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষের পর ১০০ ব্যালট পেপারের একটি বান্ডিল
পানিতে ভেসে থাকে। এটি উদ্ধারে একজন আনসার সদস্য পানিতে নামেন। ছবিটি আজ
বুধবার বেলা পৌনে ১১টার দিকে কুমারখালী আদর্শ ডিগ্রি মহিলা কলেজ থেকে তোলা।

মুন্সিগঞ্জ
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে
পাল্টাপাল্টি ধাওয়ার সময় একজনকে এভাবে অস্ত্র হাতে দেখা যায়। ছবিটি আজ
পৌরসভার পিটিআই মোড় থেকে তোলা।

কুমিল্লার
লাকসাম পৌরসভা নির্বাচন চলাকালে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে উত্তরাদা ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যানসহ আটজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে র্যাব। ছবিটি সকাল
সাড়ে ১০টার দিকে শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে তোলা।

পাবনার
সুজানগর পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা করে ভোট
কারচুপি করতে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। ছবিটি বেলা
সাড়ে ১১টার দিকে তোলা।

সুনামগঞ্জ
পৌরসভার একটি কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তাঁর সমর্থকেরা
সাংবাদিকদের ঢুকতে বাধা দেন ও মারধর করেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক ওই
কেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা।

বগুড়া
শহরের ৮ নম্বর ওয়ার্ডের তাপসী রাবেয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার
ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। ছবিটি আজ
বুধবার দুপুরে তোলা।

বগুড়া
শহরের ৭ নম্বর ওয়ার্ডের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে
কাউন্সিলর প্রার্থীর বুথ ভাঙচুর করা হয়। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা।
কোন মন্তব্য নেই: