নিহত সাজ্জাদ হোসেন (২৭) উপজেলার খালারমারচরা ইউনিয়নের ইউনুছখালী এলাকার আবুল হাশেমের ছেলে ।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুলর ফেরদৌস বলছেন, বুধবার রাত ৩টার
দিকে ওই ইউনিয়নের খাইল্যাতলীতে ‘একরাম’ ও ‘শাকের’ বাহিনী নামে পরিচিতি
স্থানীয় দুটি ‘সন্ত্রাসী দলের’ মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।“সংঘর্ষের
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পায়ে গুলিবিদ্ধ সাজ্জাদকে প্রথমে মহেশখালী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে
নেওয়া হয়।”
সেখানেই সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান দিদারুল।
তিনি বলেন, “সাজ্জাদ একরাম বাহিনীর দ্বিতীয় প্রধান ছিলেন। তার বিরুদ্ধে দুটি অস্ত্র ও একটি ডাকাতির মামলা রয়েছে।”
ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, কাতুর্জ ও গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই: