সোমবার সন্ধ্যায় শাপলা আবাসিক এলাকার বাগান বাড়ি নামক স্থান
থেকে গ্রেপ্তার পা৭চজনের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক,
পাঁচটি কার্তুজ, তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ম্যাপ: চট্টগ্রাম
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাগান বাড়িতে অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের ডাকাত বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতরা
হলেন- মো. জিসান (২৩), মো. রুবেল (২৮), মো. মানিক (২৭), মো. বেল্লাল (২২),
মো. রুবেল (২৫)। নগরীর ফিরোজ শাহ কলোনি, সরাইপাড়া ও পাহাড়তলী এলাকায় তাদের
বাসা।
এই ঘটনায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির দুটি মামলা হচ্ছে বলে জানান ওসি সদীপ কুমার দাশ। # বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি
কোন মন্তব্য নেই: