সর্বশেষ

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

প্রাথমিক বিজ্ঞান

পড়াশোনা পাতার প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো
অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন এবং বাকি ৫০ নম্বর গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
.
প্রিয় পরীক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর চূড়ান্ত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন। তার মধ্যে ৩০টি থাকবে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। নিচে যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: সাজিদের ঘরে একটি টেলিভিশন আছে। এটাকে কী বলা যেতে পারে?
ক. ছবি দেখার মাধ্যম খ. বিনোদন ও তথ্য সরবরাহের মাধ্যম গ. বিনোদনের মাধ্যম ঘ. শিক্ষার মাধ্যম
উত্তর: খ. বিনোদন ও তথ্য সরবরাহের মাধ্যম
প্রশ্ন: মাসুদ যদি নতুন কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে চায়, তাহলে মাসুদকে নিচের কোনটির সাহায্য নিতে হবে?
ক. বইয়ের খ. তথ্যের গ. ইন্টারনেটের ঘ. ই-মেইলের
উত্তর: খ. তথ্যের
প্রশ্ন: হারুন রেডিওর মাধ্যমে জানতে পারল আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবে। একে কী বলা যায়?
ক. তথ্য খ. খবর গ. সংবাদ ঘ. প্রযুক্তি
উত্তর: ক. তথ্য
প্রশ্ন: বৃষ্টি হবে কি না, তার ওপর ভিত্তি করেই কৃষক আযম আলী তাঁর খেতের ফসল বুনতে চান। এ ক্ষেত্রে তাঁর কী জানা জরুরি?
ক. আবহাওয়ার সংবাদ খ. কৃষি সংবাদ গ. খবর ঘ. তথ্য
উত্তর: ঘ. তথ্য
প্রশ্ন: বিজ্ঞান শিক্ষক বললেন, দিন দিন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে। তথ্যপ্রযুক্তি আমাদের কী লাঘব করেছে?
ক. বুদ্ধিগত কাজ খ. কায়িক শ্রম
গ. কৃষিশ্রম ঘ. যাতায়াত
উত্তর: খ. কায়িক শ্রম
প্রশ্ন: দীপুর শরীরটা হঠাত্ খারাপ করল। ইন্টারনেটের মাধ্যমে দীপু ঢাকার এক বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিল। সেটা কী পদ্ধতিতে নিল?
ক. ই-মেইল খ. ইনপুট গ. ই-কমার্স ঘ. টেলিমেডিসিন
উত্তর: ঘ. টেলিমেডিসিন
প্রশ্ন: শাফিনকে বাবু জিজ্ঞেস করল, ওয়েব অর্থ কী?
ক. জাল খ. পোশাক গ. বাতাস ঘ. ছবি
উত্তর: ক. জাল
প্রশ্ন: বর্তমান সময়ে একজন মানুষের ব্যক্তিজীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন কী দ্বারা প্রভাবিত হয়?
ক. বায়ু খ. তথ্য গ. জ্ঞান ঘ. শক্তি
উত্তর: খ. তথ্য
প্রশ্ন: বিশ্বের জ্ঞানভান্ডার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটাকে তুমি কী বলবে?
ক. কৃষি বিপ্লব খ. শিক্ষার বিপ্লব
গ. জ্ঞান-বিজ্ঞানের বিপ্লব ঘ. তথ্য বিপ্লব
উত্তর: ঘ. তথ্য বিপ্লব
প্রশ্ন: কুমিল্লা জেলার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহের অবস্থাগুলো মিলে হয় সে অঞ্চলের—
ক. জলবায়ু খ. আবহাওয়া
গ. বন্যা পরিস্থিতি ঘ. সাইক্লোন
উত্তর: খ. আবহাওয়া
প্রশ্ন: টাঙ্গাইল ও ময়মনসিংহ পাশাপাশি দুটি জেলা। এই দুই জেলার আবহাওয়া কেমন হবে?
ক. একই হবে খ. ভিন্ন হবে
গ. সমান্তরাল হবে ঘ. মাঝামাঝি হবে
উত্তর: খ. ভিন্ন হবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক

কোন মন্তব্য নেই:

| Copyright © 2013 BD Online News 24