সর্বশেষ

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

মিনায় নিহত ২৬ বাংলাদেশির লাশ মর্গে


সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে ২৬ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তা ছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামানও একই তথ্য জানিয়েছেন।
নিহতদের লাশ সৌদি আরবের কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় আহত আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মন্ত্রণালয় বলছে, সৌদি সরকার নিহতদের ছবি প্রকাশ অব্যাহত রেখেছে। তাই নিহত বাংলাদেশিদের সংখ্যা আরও বাড়তে পারে।
সৌদি আরবে একজন হজ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মোট ১২৮ জন হাজি নিখোঁজ ছিলেন বলে প্রাথমিক অবস্থায় তাঁদের কাছে তথ্য ছিল। এখনো ৫২ জন হাজি নিখোঁজ আছেন বলে তাদের কাছে তথ্য আছে। ১২৮ জনের নিখোঁজ তালিকায় থাকা ৩০ জনকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই:

| Copyright © 2013 BD Online News 24